গফরগাঁওয়ে কর্মী হত্যায় যুবদল নেতা বহিষ্কার

গফরগাঁওয়ে কর্মী হত্যায় যুবদল নেতা বহিষ্কার

ময়মনসিংহের গফরগাঁওয়ে যুবদলকর্মী মেহেদি হাসান রাকিব হত্যায় জেলা যুবদলের সদস্য ইয়াছিন খানকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার দুপুরে যুবদলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মিনহাজুল আবেদিন ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলায় হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ইয়াছিনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে তার সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, মেহেদি হত্যায় ১৮ মার্চ রাতে পাগলা থানায় হত্যা মামলা করেন বাবা মজিবর রহমান। মামলায় ইয়াছিনকে প্রধান আসামি করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন