ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্থানীয় এমপি আক্তারুজ্জামান। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও এন.এম. আব্দুল্লাহ- আল-মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
এসময় এমপি আক্তারুজ্জামান বাচ্চু উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন।
স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংসদ সদস্য দ্রুত সমাধানের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন, গফরগাঁও থানার ওসি আসম আতিকুর রহমান, পাগলা থানার ওসি আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আজহারুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

