ময়মনসিংহে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

ময়মনসিংহে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

ময়মনসিংহে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইসলামী ব্যাংকের ময়মনসিংহ শাখায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোন প্রধান আনিছুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের প্রথম ইসলামী ধারার ব্যাংক। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যার অন্যতম ভিত্তি সুদমুক্ত ব্যাংকিং।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ব্যাংক দেশের মানুষের জন্য শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কাজ করছে এবং সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে দেশের প্রায় ৩ কোটি গ্রাহক ইসলামী ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত, যা মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। ময়মনসিংহ অঞ্চলেও ব্যাংকের প্রতি মানুষের ব্যাপক আস্থা রয়েছে।

সভাপতির বক্তব্যে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান শামসুল হুদা বলেন, ময়মনসিংহে ইসলামী ব্যাংকের প্রায় ১ লাখ ৪০ হাজার গ্রাহক রয়েছে। এ অঞ্চলের বিভিন্ন খাতে প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ী, প্রবাসী ও সাধারণ গ্রাহকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ইসলামী ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল জলিল বলেন, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিই ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় শক্তি। শরিয়াহসম্মত, স্বচ্ছ ও আধুনিক ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের প্রত্যাশা পূরণে ব্যাংক সবসময় আন্তরিক।

সমাবেশে বিভিন্ন ব্যবসায়ী, রেমিট্যান্স গ্রহণকারীসহ অন্যান্য গ্রাহক বক্তব্য দেন।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, প্রবাসী পরিবারের সদস্যসহ বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন