ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকার ঐতিহ্যবাহী সালটিয়া বাজারে বুধবার দুপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি। এ সময় বাজারের উন্মুক্ত স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং দোকানের অবৈধ সম্প্রসারণ অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
এতে পৌর এলাকার প্রাণকেন্দ্রের প্রায় ২৫ কোটি টাকা দামের সরকারি খাসজমি উদ্ধার হয়েছে, যা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা হাটের কাজে ব্যবহার করতে পারবেন। উচ্ছেদ অভিযানে গফরগাঁও থানার পুলিশ ও পৌরসভা কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করেছে।
সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাসজমি উদ্ধারে এই অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

