আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামালপুরের ৫টি আসনেই বিএনপি প্রার্থীরা এগিয়ে

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরের ৫টি আসনেই বিএনপি প্রার্থীরা এগিয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠ ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন শেষে প্রাপ্ত ফলাফালে ৫টি আসনেই ধানের শীষ প্রতিকে বিএনপির প্রার্থী এগিয়ে রয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত ইসলামের প্রার্থী। বেসরকারী ঘোষণায় প্রাপ্ত আংশিক ফলাফল।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের ১২৮টি কেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান (মিল্লাত) ৬৪৬২৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি দাঁড়িপাল্লা প্রতীকে মো.নাজমুল হক (সাঈদী) ৪২৬৪৪ ভোট পেয়েছেন। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম রশিদুজ্জামান ২১ হাজার ৯৮১ ভোটে এগিয়ে আছেন।

বিজ্ঞাপন

জামালপুর-২ (ইসলামপুর) আসনে ৬৫টি কেন্দ্রের মধ্যে ধানের শীষ প্রতিকে বিএনপির সুলতান মাহমুদ বাবু পেয়েছেন ৬৫ হাজার ৬৪০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি দাঁড়িপাল্লা প্রতিকে জামায়াতের ড.ছামিউল হক ফারুকী পেয়েছেন ৪১ হাজার ৯৬৫ ভোট। বিএনপির সুলতান মাহমুদ বাবু ২৩ হাজার ৬৮৭ ভোটে এগিয়ে আছেন।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ১৫৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো.মোস্তাফিজুর রহমান (বাবুল) ১৬০৭০ এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো.মজিবুর রহমান (আজাদী) ৫১২৮ ভোট পেয়েছেন। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো.মোস্তাফিজুর রহমান ১০ হাজার ৯৪২ ভোটে এগিয়ে আছেন।

জামালপুর-৪ মোট কেন্দ্র ৮৮ টি। ফলাফল পাওয়া গেছে ১২ টির। বিএনপির ফরিদুল কবীর তালুকদার শামীম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৭৯৫৩। অপরদিকে জামায়াতে ইসলামের আবদুল আওয়াল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫২৯৮ ভোট।

ধানের শীষ প্রতীকে বিএনপির ফরিদুল কবির তালুকদার শামীম ১২ হাজার ৬৫৫ ভোটে পেয়ে এগিয়ে আাছেন।

জামালপুর-৫ (সদর) আসনে ১৬১ কেন্দ্রের মধ্যে ৩৯ কেন্দ্রে ধানের শীষ প্রতিকে বিএনপির প্রার্থী এডভোকেট ওয়ারেছ আলী মামুন পেয়েছেন ৫০ হাজার ২৬৩ ভোট, জামায়াতের মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৩০ হাজার ৪৫০ ভোট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন