ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় নির্মাণাধীন একটি চারতলা ভবনের ছাদ থেকে পা পিছলে পড়ে মুনজরুল হক মোখলেছ (৫৮) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

তিনি এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও দুলমা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক।

রোববার বিকেলে পৌরসভার মডেল মসজিদ সংলগ্ন নিজ বাসার চারতলা ভবনের ছাদের ময়লা পরিস্কার করার সময় পা পিছলে নিচে পড়ে যায়।

গুরুতর আহত অবস্তায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে রাতে মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন বিকেল ৫টার দিকে ছাদের ওপর ময়লা পরিষ্কার স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করে। রাত দশটার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, ছাদ থেকে পা পিছলে নিচে পরে গিয়ে গুরুতর আহত হয়। হাসপাতালে চিকিৎসা অবস্থায় রাতে মৃত্যু হয়। পরিবারের কোন অভিযোগ নেই।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন