গফরগাঁওয়ে ইমামের ওপর নৃশংস হামলা, অভিযুক্ত আটক

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

গফরগাঁওয়ে ইমামের ওপর নৃশংস হামলা, অভিযুক্ত আটক

ময়মনসিংহের গফরগাঁওয়ে নামাজের সময় মসজিদের পাশেই মেলায় উচ্চ স্বরে মাইকিংয়ের প্রতিবাদ করায় মসজিদের সেই ইমাম মাওলানা ইউসুফ আলীর ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করেছে গফরগাঁও থানার পুলিশ।

শনিবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ র্পূবপাড়ার এলাকা থেকে একমাত্র আসামি সাইফুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। পূর্বপাড়ার মনজুরুল হকের বাড়িতে আত্মগোপনে ছিলেন সাইফুল।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাতে এশার নামাজের সময় মসজিদের পাশেই স্থানীয় যুবকদের আয়োজিত মেলায় এশার নামাজের ওয়াক্তে উচ্চ স্বরে মাইক বাজছিল। নামাজের ব্যাঘাত ঘটায় সরদারবাড়ি মসজিদের ইমাম মাওলানা ইউসুফ মাইক বন্ধের অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাওলানার ওপর হামলা চালায় মেলা আয়োজকেরা। হামলায় ইমাম মাওলানা ইউসুফ হোসেনের বাম চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উপজেলার যশরা ইউনিয়নের বখুরা সরদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনায় শুক্রবার রাতে গফরগাঁও থানায় একটি মামলা হয়। মামলার ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় একমাত্র আসামি উপজেলার বখুরা গ্রামের মৃত করিম মাস্টারের ছেলে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, এ ঘটনায় মামলার পর আসামি গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছিল। অবশেষে ২৪ ঘণ্টার আগেই নিজ গ্রাম থেকে পালিয়ে চরআলগী ইউনিয়নের চরমছলন্দ এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় মামলার একমাত্র এজাহার নামীয় আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন