বিএনপি একমাত্র গণমানুষের দল: সাবেক মন্ত্রিপরিষদ সচিব

বিএনপি একমাত্র গণমানুষের দল: সাবেক মন্ত্রিপরিষদ সচিব

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাংলাদেশের জনগণের প্রকৃত মুক্তির সনদ বলে জানিয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এস এম আব্দুল হালিম।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপি একমাত্র গণমানুষের দল সেজন্য বিএনপির পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার জামালপুর জেলার ইসলামপুর উপজেলা চেনাডলি ইউনিয়নে গুঠাইল বাজারে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এস এম আব্দুল হালিম।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।

অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন