নেত্রকোনায় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

নেত্রকোনায় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

নেত্রকোনায় জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেলে জেলা শহর ও বিভিন্ন উপজেলার ছাত্রদল নেতাকর্মীরা শহরের পুরাতন কালেক্টরেট মাঠ থেকে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নেত্রকোনা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

পরে মিছিল শেষে মুক্তারপাড়া প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম।

সমাবেশে বক্তব্য দেন—সহসভাপতি আলমগীর হোসেন সুমন, তরিকুল ইসলাম সোহাগ, সহসভাপতি আনোয়ার হোসেন সাগর, সহসভাপতি আবির হাসান হিমেল এবং সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ও জেলা ছাত্রদলের সদস্য (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) গোলাম রাব্বি প্রমুখ।

বক্তারা নতুন কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, ছাত্রদলকে তৃণমূল পর্যায়ে আরও সক্রিয় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।

মিছিল ও সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...