বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় যুবক আটক

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)

বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় যুবক আটক

নেত্রকোণার পূর্বধলায় বিদ্যুতের খুঁটি থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় কাওসার (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

রবিবার (২৮ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন

এর আগে গত শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের কোনাডহর এলাকায় আছির উদ্দিনের বাড়ির পাশের বিদ্যুতের খুঁটি থেকে ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার খুলে পিকআপে তোলার সময় কাওসারকে আটক করা হয়। এ সময় তার সহযোগী আরও ৪-৫ জন পালিয়ে যায়।আটক কাওসারের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চরখরিচা গ্রামে। তার বাবার নাম আলিফলাম।

এ ঘটনায় পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. দুলাল হোসেন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা দায়ের করেছেন।

ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান , আটক কাওসারকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...