আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ময়মনসিংহে আড়াই হাজার মাঠ ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহে আড়াই হাজার মাঠ ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্‌যাপিত হলো পবিত্র ঈদুল ফিতর। জেলার প্রায় আড়াই হাজার মাঠ ও মসজিদে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বিজ্ঞাপন

শনিবার (২১ মার্চ ২০২৬) সকাল ৮টায় নগরীর ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় প্রধান ঈদের জামাত। এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের খতিব হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন। পরবর্তীতে সকাল ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।

প্রধান জামাতে অংশ নেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সিটি কর্পোরেশনের প্রশাসক রোকুনুজ্জামান সরকার এবং জেলা প্রশাসক সাইফুর রহমান। নামাজ শেষে তারা মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জানা গেছে, প্রধান ঈদগাহ ময়দানে অর্ধলক্ষাধিক মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মহান মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক জুলাই বিপ্লবে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়া নগরীর বড় মসজিদ, আকুয়া বাইপাস এলাকার মাদানীনুর মার্কাস মসজিদ, মোমেনশাহী সেনানিবাস, পুলিশ লাইন্স, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ জেলার মোট ২ হাজার ৪৫০টি মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...