মদনে রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন

মদনে রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন

নেত্রকোনার মদনে রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন দৈনিক মানবজমিনের প্রতিনিধি নূরুল হক রনু, সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক দিনকালের প্রতিনিধি মো. সাকের খান।

বিজ্ঞাপন

শনিবার ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সর্বসম্মতি ক্রমে দুই মেয়াদী কমিটি ঘোষণা করা হয়।

পরিষদের সহসভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি ফয়েজ আহমেদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক আমার দেশ উপজেলা প্রতিনিধি নিজাম উদ্দিন তালুকদার, দৈনিক খোলা কাগজ উপজেলা প্রতিনিধি আলী আজগর পনির সহসাংগঠনিক সম্পাদক, প্রতিদিনের সংবাদ উপজেলা প্রতিনিধি নূর মোহাম্মদ জরিপ অর্থ সম্পাদক, দৈনিক সংগ্রাম উপজেলা প্রতিনিধি জাকির আহমেদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন