আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চোরাচালান মামলায় গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

চোরাচালান মামলায় গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

নেত্রকোণার কলমাকান্দায় মাদকসহ চোরাচালান মামলায় গ্রেপ্তারের পর উপজেলার রংছাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মামুন মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে ।

২৪ ফেব্রুয়ারি তাকে আটক করে পুলিশ। ওই দিনই বল প্রয়োগ করে মব সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান, হামলা এবং মাদকসহ চোরাকারবারি কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ এনে মামলা করে পুলিশ। পরে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বিজ্ঞাপন

পুলিশের মামলায় উল্লেখ করা হয়, ২৪ ফেব্রুয়ারি রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় একদল ব্যক্তি সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বাধা ও হামলা চালায়। 

বৃহস্পতিবার সন্ধ্যায়  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কলমাকান্দা উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ (আয়নল) ও সদস্যসচিব ইয়াসিন আরাফাত দলীয় সিদ্ধান্ত অনুমোদনক্রমে মামুন মিয়াকে বহিষ্কার করেন।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ (আয়নল) বলেন, দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন  কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে  মামুন মিয়াকে বহিষ্কার করা হয়েছে। 

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...