আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফুলবাড়ীয়ায় ১২১ কেন্দ্রের মধ্যে ৫০টি ঝুঁকিপূর্ণ

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

ফুলবাড়ীয়ায় ১২১ কেন্দ্রের মধ্যে ৫০টি ঝুঁকিপূর্ণ
ফাইল ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়ায় ১২১ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রগুলোর মধ্যে স্থানীয় প্রশাসন ৫০টিকে ঝুঁকিপূর্ণ হিসাবে তালিকা করেছেন।

তারমধ্যে ৪১টি স্বাভাবিক ঝুঁকিপূর্ণ হিসেবে রয়েছে। খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকা করা হয়েছে ৯টি কেন্দ্রকে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নাম ১.ফুলবাড়িয়া সরকারি মহিলা বিদ্যালয়, ২.সন্তোষপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩. শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪. আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়, ৫. বাঁশদি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৬. জঙ্গলবাড়ি প্রাথমিক বিদ্যালয়, ৭. দাওশা পীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮. জোরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯.বড় জয়না উচ্চ বিদ্যালয়।

বিজ্ঞাপন

সরকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৬ জন, ২ জন ক্যাপ্টেন, ১ জন মেজর দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে ১ ৩জন করে আনসার ২ জন করে পুলিশ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ১৩ জন করে আনসার ৩ জন করে পুলিশ দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনী ১২০ জন, বিজিবি ৩০ জন, ব্যাটালিয়ান আনসার র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট নির্বাচন চলাকালীন সময়ে কাজ করবেন।

উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৪ লক্ষ ১৩ হাজার ৩শ ১৪ জন । পুরুষ ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ৮ শ ৫৭ জন। মহিলা ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ৪শ ৫৫ জন হিজড়া ভোটারের সংখ্যা ২জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...