নেত্রকোনার দুই নদের পানি বিপৎসীমার ওপরে

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

নেত্রকোনার দুই নদের পানি বিপৎসীমার ওপরে

নেত্রকোনা জেলার ভুগাই-কংশ নদের পানি বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই জেলার সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার এবং মগড়া নদীর পানি ২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

বিজ্ঞাপন

বুধবার সকাল থেকে ভুগাই-কংস নদের পানি জারিয়া-ঝানজাইল পয়েন্টে বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন।

এছাড়াও জারিয়া-ঝানজাইলে ৬৮ মিলি মিটার, দুর্গাপুরে ৫৫ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

কৃষি বিভাগ থেকে জানা গেছে, চলতি মৌসুমে কলমাকান্দায় ২১ হাজার ৬৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওরাঞ্চলে আছে ৪ হাজার ৬৩০ হেক্টর জমি। এসব এলাকায় আজ দুপুর পর্যন্ত মাত্র ৪৫ শতাংশ জমির ধান কাটা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...