নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের দলপা (কান্দাপাড়া) গ্রামে টাকার লেনদেনকে কেন্দ্র করে সংঘর্ষে মিলন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া ওই গ্রামের আমজুদ আলীর ছেলে।
স্থানীয় ও মহল্লাবাসী সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মিলন মিয়া গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী হত্যাকাণ্ডে অভিযুক্ত বলে সন্দেহভাজন এক ব্যক্তি ও তার মাকে ঘটনাস্থল থেকে আটক করে বেঁধে রাখে। পরে খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়।
কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ জানায়, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায় ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

