জামালপুরের বকশীগঞ্জে ২৪ এর জুলাই আন্দোলনের স্মরণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আন্দোলনের স্মৃতি তুলে ধরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে বকশীগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাত্রদলের সদস্য সচিব মো. বায়েজিদ আলামিনের সভাপতিত্বে এবং গণঅধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার আহমেদ সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মতিন, সরকার রাসেল, সাদ আহমেদ রাজু, ছাত্রশিবিরের সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিক সহ বিভিন্ন রাজনৈতিক ও জুলাই ঐক্য সংগঠনের নেতারা। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত দুই শহীদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
আলোচকরা জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগ দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

