নেত্রকোণায় পল্টাপাল্টি হামলায় সাবেক ইউপি সদস্যসহ দুইজন নিহত

নেত্রকোণায় পল্টাপাল্টি হামলায় সাবেক ইউপি সদস্যসহ দুইজন নিহত

নেত্রকোণা সদর উপজেলার মেগৗাতী ইউনিয়নের ঝামাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল শনিবার রাতে পাল্টাপাল্টি হামলায় সাবেক ইউপি মেম্বার ও স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতাসহ দুইজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, ঝামাটি গ্রামের মইজ উদ্দিনের ছেলে দুজাহান মিয়া (৪৮) ও একই গ্রামের আবদুল কাদেরের ছেলে নূর মোহাম্মদ (৩০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোণা সদর উপজেলার মেগৗাতী ইউনিয়নের ঝামাটি গ্রামের সাবেক ইউপি মেম্বার ও স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা দুজাহান মিয়ার কাছ থেকে একই গ্রামের আমজাদ গত প্রায় দুই বছর আগে জমি বিক্রির কথা বলে ৫ লাখ টাকা নেন। এ নিয়ে আমজাদের সাথে বেশ কিছুদিন ধরে দুজাহানের বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার রাতে নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে গ্রামের রাস্তায় দুবৃর্ত্তরা ধারালো দা দিয়ে দুজাহানকে এলোপাথারী জখম করে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাতেই নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও নেত্রকোনা সদর হাসপাতাল পরিদর্শন করে এবং লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। আহত আশরাফ মিয়াকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর একইদিন রাত ১০টার দিকে দুই পেক্ষর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে টেটার (কাতরা) আঘাতে আমজাদের পক্ষে নূর মোহামামদ টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্‌ নেওয়াজ বলেন, দুই গ্রামবাসীর মধ্যে বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলায় উভয়পেক্ষর দুইজন নিহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় কোন পক্ষই অভিযোগ করেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন