মানব কল্যাণে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে: ময়মনসিংহের জেলা প্রশাসক

মানব কল্যাণে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে: ময়মনসিংহের জেলা প্রশাসক

প্রযুক্তির অগ্রযাত্রা তখনই সার্থক হবে, যখন তা মানব কল্যাণে ব্যবহার নিশ্চিত করা যাবে উল্লেখ করে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, তরুণ প্রজন্মকে শুধু প্রযুক্তি ব্যবহারেই পারদর্শী নয় বরং এর নৈতিক ও সামাজিক দিকগুলোতেও সচেতন হতে হবে।

বিজ্ঞাপন

তিনি বৃহস্পতিবার ময়মনসিংহ নগরীর স্বনামধন্য কলেজ অব বিজনেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি (সিবিএসটি) এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত ইন্টার কলেজ প্রোগ্রামিং-২০২৫’-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মু. কামরুল হাসান মিলন। অধ্যক্ষ প্রফেসর শাহ মোস্তফা নূরের সভাপতিত্বে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বিবিএ বিভাগের কো-অর্ডিনেটর মোবারক হোসেন মল্লিক, এমবিএ বিভাগের কো-অর্ডিনেটর মাহাফুজ কবির এবং সিনিয়র লেকচারার মো. ইমরান আলী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির দক্ষতা উন্নয়নের পাশাপাশি তার ইতিবাচক ব্যবহার নিশ্চিত করাই হবে ভবিষ্যতের নেতৃত্বের মূল শক্তি। তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে উৎসাহিত করে এমন কর্মসূচি নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন