রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

রাজশাহী অফিস

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি
ছবি: আমার দেশ

অধ্যক্ষ নিয়োগের দাবিতে রাজশাহী নার্সিং কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কলেজে তালা মেরে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

অধ্যক্ষ না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে দাবি করে শিক্ষার্থীরা বলেন, প্রায় ৩ মাস যাবৎ অধ্যক্ষ নেই। ফলে আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে প্রশাসনিক সংকটে চরম অনিশ্চয়তায় মাঝে সময় কাটছে। এমন চলতে থাকলে সেশন জটের চরম আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

এ সময় আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, দ্রুত স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি আমরা। দাবি মানার আগ পর্যন্ত সব রকম অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...