তারেক রহমানের আগমন উপলক্ষে নবাবগঞ্জে মাঠ পরিদর্শন করলেন ডা. জাহিদ

তারেক রহমানের আগমন উপলক্ষে নবাবগঞ্জে মাঠ পরিদর্শন করলেন ডা. জাহিদ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আগামী ১২ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার সরকারি পাইলট হাইস্কুল মাঠে তিনি সম্ভাব্য জনসভাস্থল পরিদর্শন করেন। এ সময় মাঠের অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা, জনসমাগম ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন তিনি।

মাঠ পরিদর্শনকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জানান,তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নবাবগঞ্জে নেতাকর্মীরা তাকে বরণের অপেক্ষায় প্রহর গুনছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন