প্লাস্টিকের পণ্যে ঘর গোছানোর খরচ বাড়লো

প্লাস্টিকের পণ্যে ঘর গোছানোর খরচ বাড়লো

প্লাস্টিকের তৈরি বিভিন্ন পণ্য দিয়ে কম খরচে ঘর সাজানোর ক্ষেত্রে ব্যয় বাড়ছে। অর্থাৎ প্লাস্টিকের তৈরি পণ্য কিনতে আগের বছরের চেয়ে দ্বিগুণ খরচ করতে হবে। প্রস্তাবিত বাজেটে প্লাস্টিকের তৈরি পণ্যের ওপর ভ্যাটের হার দ্বিগুণ করে ১৫ শতাংশ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার জাতীয় গণমাধ্যমগুলোতে বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ বাজেট প্রস্তাব করেন।

প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, প্লাস্টিকের তৈরি সকল ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালি সামগ্রী, হাইজেনিক ও টয়লেট্রিজ সামগ্রীসহ অনুরূপ যে কোন পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৭.৫ শতাংশ এর পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ৭ লক্ষ ৯০ হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন