‎সাউথইস্ট ব্যাংকের নুরুদ্দিন মো. ছাদেক হোসেনের পদত্যাগ

‎সাউথইস্ট ব্যাংকের নুরুদ্দিন মো. ছাদেক হোসেনের পদত্যাগ

‎সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন পদত্যাগ করেছেন। গত ২৮ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ব্যাংকটির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

‎এর আগে চলতি বছরের ৪ মে নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে তিন মাসের ছুটিতে পাঠিয়েছিলো ব্যাংকের পরিচালনা পর্ষদ। যা আগামী ৪ আগস্ট পর্যন্ত কার্যকর ছিলো। এই সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দ্বায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী।

‎এর আগে ২০২৩ সালের ৫ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছিলেন নুরুদ্দিন মো. ছাদেক হোসেন। এই নিয়োগের আগে তিনি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন