জনগণের নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপ দাবি খেলাফত মজলিসের

জনগণের নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপ দাবি খেলাফত মজলিসের

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতারা গভীর উদ্বেগের সঙ্গে বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি জনগণকে চরম নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছে। গত সপ্তাহজুড়ে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম হঠাৎ করে বেড়ে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসন এই ক্ষেত্রে বারবার ব্যর্থতার পরিচায় দিচ্ছে। খুনি হাসিনার বিচার ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ত্বরান্বিত করতে না পারলে সবাইকে খেসারত দিতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

তারা বলেন, রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও দৌরাত্ম্য এখনই রুখে দিতে হবে। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে।

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী।

সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত ওই বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক আলহাজ আবু সালেহীন, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন