দেশে চলতি মার্চ মাসের প্রথম ১৯ দিনে বৈধ পথে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলারের (২.২৫ বিলিয়ন) রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ৭৮ দশমিক ৪ শতাংশ বেশি। ওই সময়ে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ২০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৯ মার্চ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৪ কোটি ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৬৩৩ কোটি ডলার। সেই হিসাবে রেমিট্যান্স প্রবৃদ্ধি বেড়েছে ২৬ দশমিক ৯ শতাংশ।
সাম্প্রতিক সময়ে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভের আরও ক্ষয় রোধ করতে সাহায্য করেছে।
তথ্য অনুযায়ী, ১৮ মার্চ পর্যন্ত বিপিএম৬ অনুসারে রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। এর আগে ফেব্রুয়ারি মাস শেষে রিজার্ভ ছিল ২০ দশমিক ৯৫ বিলিয়ন ডলার, জানুয়ারিতে ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার এবং ২০২৪ সালের ডিসেম্বর শেষে ২১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার ছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

