উচ্চ মূল্যস্ফীতির কারণে জনপ্রতি পুষ্টি হার কমেছে: স্বপ্ন এমডি

অর্থনৈতিক রিপোর্টার

উচ্চ মূল্যস্ফীতির কারণে জনপ্রতি পুষ্টি হার কমেছে: স্বপ্ন এমডি
রিটেইল চেইন শপ স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির। ফাইল ছবি

রিটেইল চেইন শপ স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উচ্চ সুদহার কোনো কাজে আসেনি। উচ্চ মূল্যস্ফীতির কারণে জনপ্রতি পুষ্টি গ্রহণের হার কমেছে। সুদের হার বাড়ার কারণে পণ্যের দাম কমেনি- এটা ভালো পলিসি না।

রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে 'খাদ্য পণ্যের যৌক্তিক দাম : বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান' শীর্ষক সেমিনারে অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

বিজ্ঞাপন

এর আগে সেন্টার ফর পলিসি ডায়লগের গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বিগত সরকার সব সময় মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে ছিল। একটি বাড়লে সরকার আরেকটি কৃত্রিমভাবে কমিয়ে দেখানো হতো।

তিনি বলেন, এখন অব্যাহতভাবে সারা বছর চালের দাম বাড়ছে, এমনকি চালের মৌসুমেও দাম বাড়ছে। সরকারি মজুদ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে দাম বাড়িয়ে দেন মিলাররা। ২৭ টাকার চাল কিভাবে ৫৭ টাকায় বিক্রি হয়।

সরকারকে দায়ী করে খন্দকার মোয়াজ্জেম বলেন, বাজারের পর্যাপ্ত তথ্য সরকারের কাছে নেই। কত উৎপাদন, কত সংকট সে তথ্য তারা রাখেন না।

সাব্বির হাসান নাসির বলেন, সবাই বলেন সয়াবিন তেলের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়ায়। আমি বলব, তারা কেউ টাকা বানায় না, তারা লস দিয়ে চালাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:
এলাকার খবর
Loading...