বদলির আদেশ ছিঁড়ে ফেলার দায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মোট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে দুপুরে আটজন, রাতে আরও ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়।
মঙ্গলবার এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এমন তথ্য জানা গেছে।
ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এনবিআরের আরো ৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
দুপুরে সাময়িক বরখাস্ত হওয়া আটজন কর্মকর্তা হলেন- ঢাকা কর অঞ্চল-২ এর যুগ্ম-কর কমিশনার (বিভাগীয় প্রতিনিধি) মাসুমা খাতুন, ঢাকা কর অঞ্চল-১৫ এর যুগ্ম-কর কমিশনার মুরাদ আহমেদ, কুষ্টিয়া কর অঞ্চলের যুগ্ম-কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, নোয়াখালী কর অঞ্চলের যুগ্ম-কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, কক্সবাজার কর অঞ্চলের যুগ্ম-কর কমিশনার মো. আশরাফুল আলম প্রধান, খুলনা কর অঞ্চলের উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম, রংপুর কর অঞ্চলের উপ-কর কমিশনার মোসা. নুশরাত জাহান শমী এবং কুমিল্লা কর অঞ্চলের উপ-কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল।
রাতে সাময়িক বরখাস্তরা হলেন- এনবিআরের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিল, অতিরিক্ত কর কমিশনার (কর অঞ্চল-৮) মির্জা আশিক রানা, অতিরিক্ত কমিশনার (নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর) হাছান মুহম্মদ তারেক রিকাবদার, ন্যাশনাল সিঙ্গেল উিইন্ডো প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (অতিরিক্ত কমিশনার) সিফাত-ই-মরিয়ম এবং রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া ও শফিউর বশর।
এদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে নিয়োগপূর্বক তাদেরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধি মোতাবেক খরপোষ প্রাপ্ত হবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে জারিকৃত প্রজ্ঞাপনে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

