রপ্তানি সংক্রান্ত সব নির্দেশনা এক করে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

রপ্তানি সংক্রান্ত সব নির্দেশনা এক করে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

রপ্তানি কার্যক্রম সহজীকরণ ও আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক রপ্তানি সংক্রান্ত সব বিদ্যমান নির্দেশনা এক করে একটি মাস্টার সার্কুলার জারি করেছে। সার্কুলারটি জারির তারিখ থেকে এক বছরের জন্য বলবৎ থাকবে।

বিজ্ঞাপন

রোববারের কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে সাধারণ রপ্তানি নির্দেশনাসহ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক থেকে রপ্তানি; রপ্তানি লেনদেনে উপযুক্ত নিরাপত্তা-ব্যবস্থা; ওপেন অ্যাকাউন্টের আওতায় রপ্তানি; তথ্যপ্রযুক্তি সেবাসহ সেবা রপ্তানি; ই-কমার্সের মাধ্যমে রপ্তানি; অন্ট্রাপো ট্রেড, মার্চেন্টিং ট্রেড ও কাউন্টার ট্রেড ইত্যাদি।

এই সার্কুলারের ফলে রপ্তানিকারক ও অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর জন্য সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করা সহজ হবে এবং লেনদেন আরও দ্রুত ও ঝামেলামুক্ত হবে বলে আশা করেছেন খাত সংশ্লিষ্টরা।

একজন শীর্ষস্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠানের নির্বাহী বলেন, ‘এই সার্কুলারের মাধ্যমে দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বচ্ছতা আনা হয়েছে। আগে একাধিক সার্কুলার খুঁজে দেখা লাগত, এখন একটাতেই সব স্পষ্ট নির্দেশনা পাওয়া যাবে।’

নতুন সার্কুলারে ই-কমার্স ও ডিজিটাল সেবা রপ্তানির মতো উদীয়মান ক্ষেত্রগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বর্তমান বৈশ্বিক বাণিজ্য ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন