আগস্টের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৫.৬% বেড়েছে

আগস্টের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৫.৬% বেড়েছে

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে আগস্টের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজর ৪২৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছরের একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ১৩৪ মিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত প্রবাসীরা ৩ হাজার ৯০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ৩ হাজার ৪৭ মিলিয়ন ডলার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন