এবার ছুটিতে পাঠানো হলো সাউথইস্ট ব্যাংকের এমডিকে

এবার ছুটিতে পাঠানো হলো সাউথইস্ট ব্যাংকের এমডিকে

বেসরকারি খাতের সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে তিন মাসের ছুটিতে পাঠানো হয়েছে। রোববার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। সোমবার থেকেই তার ছুটি কার্যকর হয়েছে।

বোর্ড সভার তথ্য অনুযায়ী, আগামী ৪ আগস্ট পর্যন্ত তাকে ছুটি দেওয়া হয়েছে। এ সময় এমডির চলতি দায়িত্বে পালন করবেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আবিদুর রহিম চৌধুরী।

বিজ্ঞাপন

এর আগে দেশের সাতটি ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানো হয়। সবশেষ গত মাসে ইসলামী ব্যাংক বাংলাদেশের এমডি মুহাম্মদ মুনিরুল মওলাকে তিন মাসের ছুটি দেওয়া হয়েছে। এর মধ্যে কোনো ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে, আবার কোনো ব্যাংকের এমডিকে পরিচালনা পর্ষদ নিজে থেকে ছুটিতে পাঠিয়েছে। মূলত অনিয়মের সঠিক তদন্ত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকগুলো।

জানা গেছে, সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের সময়ে সাউথইস্ট ব্যাংকে নানা অনিয়ম হয়েছে। এসব অনিয়মের সাথে নুরুদ্দিন মো. ছাদেক হোসেনেরর সম্পৃক্ততা তদন্তের জন্য তাকে ছুটিতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন