কর্মস্থলে অনুপস্থিতি ও পলায়নের দায়ে বরখাস্ত এনবিআর অফিস সহায়ক

অর্থনৈতিক রিপোর্টার

কর্মস্থলে অনুপস্থিতি ও পলায়নের দায়ে বরখাস্ত এনবিআর অফিস সহায়ক

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ’ ও পলায়নের দায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অফিস সহায়ক মো. আবুল কালামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ অনুযায়ী তার বিরুদ্ধে নেওয়া এ ব্যবস্থার বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

বরখাস্তকৃত আবুল কালাম এনবিআরের অফিস সহায়ক হিসেবে মুসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে মুসক প্রশিক্ষণ ও পুরস্কার শাখায় কর্মরত ছিলেন।

আদেশের তথ্যানুযায়ী, আবুল কালাম ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি উক্ত শাখায় যোগদান করেন। যোগদানের প্রায় এক মাস পর থেকেই তিনি কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কর্মস্থলে অনুপস্থিত থাকতে শুরু করেন। তিনি ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে অদ্যাবধি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই টানা অনুপস্থিত রয়েছেন।

আদেশে আরও বলা হয়, গত ১০ মে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল এবং ৩ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। তবে তিনি নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব দাখিল করেননি। এ কারণে বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি অনুযায়ী 'অসদাচরণ' ও 'পলায়ন' এর দায়ে বিভাগীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন