শক্তিশালী হচ্ছে বিদেশি মুদ্রার রিজার্ভ, ইপিবি’র হালনাগাদ প্রতিবেদন

আট মাসে রপ্তানি আয় বেড়েছে ১০.৫৩ শতাংশ

আট মাসে রপ্তানি আয় বেড়েছে ১০.৫৩ শতাংশ

বিদেশি মুদ্রা আয়ের প্রধান দু’টি খাতেই ইতিবাচক ধারায় রয়েছে বাংলাদেশ। প্রবাসী আয় রমজানের আগের মাসে আড়াই বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ফেব্রুয়ারিতে বেড়েছে দেশের রপ্তানি আয়। প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৭ শতাংশ। ২০২৪ সালের ফেব্রুয়ারি রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩৮৬ কোটি ৬১ লাখ ডলার।

বিজ্ঞাপন

এ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম আট মাসের রপ্তানি আয়ও বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। অর্থাৎ বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে। দেশের অর্থনীতির চাকাও ঘুরছে সঠিক পথে।

সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারি মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৩৯৭ কোটি ৩১ লাখ ডলার। আগের বছরের একই সময়ে এ রপ্তানি আয় ছিল ৩৮৬ কোটি ৬১ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ২ দশমিক ৭৭ শতাংশ।

জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি আগের অর্থবছরের একই সময়ে তুলনায় ১১ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। এই আট মাসে বাংলাদেশ ৩২ দশমিক ৯৩ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছ। গত অর্থবছরের এই সময়ে রপ্তানি আয় ছিল ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

এর মধ্যে কেবল জানুয়ারিতেই রপ্তানি আয় ৯ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে তিন দশমিক ৯ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে যা ছিল তিন দশমিক ছয় বিলিয়ন ডলার।

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস বিভাগের তথ্য অনুযায়ী এই হিসাব পাওয়া যায় । যদিও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতি মাসে আনুষ্ঠানিকভাবে রপ্তানি প্রতিবেদনে প্রকাশ করে থাকে। এই মাসে এখনও তারা কোনো তথ্য প্রকাশ করেনি।

কাস্টমস বিভাগের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম আট মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয়ে বরাবরের মতোই ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত মাছ ও প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে।

চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের তুলনায় ১২.৪৪ শতাংশ বেশি।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন