আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লিলির নতুন সিরাম হেয়ার ওয়েল বাজারে

আমার দেশ অনলাইন

লিলির নতুন সিরাম হেয়ার ওয়েল বাজারে

চুলের যত্নে নতুন দুটি পণ্য বাজারে এনেছে দেশের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় কসমেটিকস ও স্কীন কেয়ার ব্র্যান্ড লিলি। ঈদকে সামনে রেখে ব্র্যান্ডটি দুটি বিশেষায়িত সিরাম হেয়ার ওয়েল উন্মোচন করেছে, যা ইতোমধ্যে দেশের বিভিন্ন রিটেইল আউটলেটে পাওয়া যাচ্ছে। এডভান্স এন্টি হেয়ার ফল সিরাম ও এডভান্স হেয়ার গ্রোথ সিরাম নামে আকর্ষণীয় প্যাকেজিংয়ে এই সিরাম এরই মধ্যে লিলির ভোক্তাদের মধ্যে আগ্রহ তৈরী করেছে।

পণ্য দুটির একটি হলো এডভান্স এন্টি হেয়ার ফল সিরাম ওয়েল। এতে ভিটামিন ই ও সি সমৃদ্ধ প্রাকৃতিক তেলের সমন্বয় রয়েছে। লিলির চীফ বিজনেস অফিসার আবির আদনান জানান, নিয়মিত ব্যবহারে এই তেল ৩০ দিনের মধ্যে চুল পড়া কমাতে সহায়তা করতে পারে। পাশাপাশি এটি চুলের গোড়া শক্ত করে, চুল ভাঙা কমাতে সাহায্য করে এবং খুশকি দূর করতে কার্যকর। এ ছাড়া চুলকে নরম ও মসৃণ রাখতে সহায়তা করার পাশাপাশি সূর্যের ক্ষতিকর অতিবেগুনি (ইউভি) রশ্মি থেকেও চুলকে সুরক্ষা দেয়।

বিজ্ঞাপন

লিলি বাজারে এনেছে আরেকটি পণ্য এডভান্স হেয়ার গ্রোথ সিরাম ওয়েল। এই তেল ব্যবহারে নতুন চুল গজাতে সহায়তা করে বলে জানানো হয়েছে। একই সঙ্গে এটি চুলের গোড়া মজবুত করে, চুলের শুষ্কতা কমায়, খুশকি দূর করতে সহায়তা করে এবং চুলকে নরম ও মসৃণ রাখতে সাহায্য করে। এই তেলও চুলকে সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে সুরক্ষা দেয়।

লিলির এই তেল দুটির জন্য প্যাকেজিং দারুন সাড়া ফেলেছে। বোতলের ক্যাপের সঙ্গে সংযুক্ত বিশেষ অ্যাপ্লিকেটর দিয়ে সরাসরি চুলের গোড়ায় তেল ব্যবহার করা যাচ্ছে। যা ব্যবহারকারীদের জন্য চুলের পরিচর্যাকে আরো সহজ করে দিয়েছে।

ঈদের আগেই বাজারে আনা লিলির এই দুই ধরনের সিরাম হেয়ার ওয়েল বর্তমানে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন হারল্যান স্টোরের দেশজুড়ে ১৫০টির বেশি আউটলেটে পাওয়া যাচ্ছে। এ ছাড়া স্বপ্ন, মিনা বাজার, মোস্তফা মার্ট, ইউনিমার্টসহ বিভিন্ন মডার্ন ট্রেড আউটলেট এবং সুপারশপেও পণ্য দুটি পাওয়া যাচ্ছে।

অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশের (এএসবিএমইবি) সাধারণ সম্পাদক জামাল উদ্দীন বলেন, ক্রেতাদের জন্য এটি একটি সুখবর। লিলি ব্র্যান্ডই শুধু নয়, রিমার্কের বাংলাদেশে উৎপাদিত পণ্য এখন রপ্তানি হচ্ছে। মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, ভারত, আমেরিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যাচ্ছে এসব পণ্য। যা দেশে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রার সাশ্রয়ে সহায়ক হচ্ছে।

প্রসঙ্গত: রিমার্ক এলএলসি ইউএস এর অ্যাফেলিয়েটেড রিমার্ক এইচবি লিমিটেড নিজস্ব ফ্যাক্টরিতে বাংলাদেশে লিলি, নিওর, ব্লেইজ-ও-স্কীন, সিওডিল, একনল, টাইলক্স, অরিক্স, সানবিট, কেভোটিন, স্কিন মিন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য উৎপাদন করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন