কাতারে এক ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার হামলার সতর্কসংকেত দেওয়া হয়েছে। প্রথম দফায় সতর্কসংকেত দেওয়ার কিছু সময় পর কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির সশস্ত্র বাহিনী একটি ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিহত করেছে।
এই খবর জানানোর পর কাতারের নাগরিকদের দ্বিতীয় দফায় সতর্কসংকেত দেওয়া হয়। এ সময় সবাইকে ঘরের ভেতরে নিরাপদে অবস্থানের নির্দেশ দেওয়া হয়। এর কিছু সময় পর সতর্কতা তুলে নেওয়া হয়।
এছাড়া বাহরাইনে হামলার সতর্কসংকেত দেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়েছে। এই সময়ে আমরা নাগরিক নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার জন্য অনুরোধ করছি।
এদিকে ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ইরান থেকে ইসরাইলের মধ্যাঞ্চল ও জেরুজালেম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সতর্কতা জারির পর জেরুজালেমে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সূত্র: আলজাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

