আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান

দলমতের ঊর্ধ্বে উঠে সকলের জন্য কাজ করতে চাই

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

দলমতের ঊর্ধ্বে উঠে সকলের জন্য কাজ করতে চাই

মৌলভীবাজারে জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত বিএনপি নেতা মিজানুর রহমান মিজান বলেছেন জেলার সকলকে সাথে নিয়ে কাজ করতে চান এবং দলমতের ঊর্ধ্বে উঠে সকলের জন্য কাজ করতে চান।

সোমবার(১৬ মার্চ) সকাল ১০ টায় জেলা পরিষদ কার্যালয়ের অফিস কক্ষে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন বিএনপির সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান ওরফে ভিপি মিজান।

বিজ্ঞাপন

এসময় জেলা পরিষদ এর কর্মকর্তা, কর্মচারী ও জেলা প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্ষমতা গ্রহণের পর তিনি বলেন, জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ার জন্য প্রধান মন্ত্রী তারেক রহমানসহ দলের সকল নেতাকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় ফুল দিয়ে তাকে স্বাগত জানান জেলা প্রশাসক ও জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ ও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোশাররফ হোসেন বাদশা, এম এ মুকিত, মৌলভী ওয়ালী ছিদ্দিকী, ফখরুল ইসলাম, স্বাগত কিশোর দাস চৌধুরী, সেলিম সালাহ্ উদ্দিন, এ এম নিশাত, সোহেলুজ্জামান খান সোহেলসহ অন‌্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...