কোম্পানির আয়কর রিটার্ন দাখিলের সময় ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে এনবিআর। বুধবার এক আদেশে এ সময় বাড়ানো হয়।
এর আগে ৩ দফা সময় বাড়িয়ে ১৬ই মার্চ আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ সময় বেঁধে দিয়েছিল এনবিআর। কিন্তু আশানুরূপ সাড়া না পাওয়ায় ফের দেড় মাস সময় বাড়িয়ে আগামী ৩০ এপ্রিল কোম্পানির আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

