এনবিআর চেয়ারম্যান

অগ্রিম করের পাঁচ টাকা বেশি নিলে সেটাও ফেরত দেওয়া হবে

স্টাফ রিপোর্টার

অগ্রিম করের পাঁচ টাকা বেশি নিলে সেটাও ফেরত দেওয়া হবে

অগ্রিম আয়কর হিসাবে যদি পাঁচটাকাও বেশি নেওয়া হয় আগামীতে তা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

তিনি বলেন, আয়করে রিফান্ড (অতিরিক্ত অর্থ নিলে ফেরত) ব্যবস্থার অটোমেশন কার্যক্রমের পাইলটিং চলছে। এটি সফলভাবে সম্পন্ন হলে আগামীতে যারাই অতিরিক্ত আয়কর দিবেন সেটা স্বয়ংক্রিয়ভাবে করদাতার একাউন্টে চলে যাবে। ইতোমধ্যে ভ্যাটের ক্ষেত্রে অটো রিফান্ড ব্যবস্থা চালু হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বুধবার বিভিন্ন অংশীজনদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, সারাবিশ্বে রিফান্ড একটা উৎসবের মতো করদাতারা উপভোগ করেন। কিন্তু আমাদের দেশে রিফান্ড দেয়ার কোনো সুযোগ ছিল না। এটা আমরা চালু করেছি। ফলে যাদের কাছ থেকে অগ্রিম হিসাবে বেশি আয়কর কেটে নেওয়া হয় সে টাকা ফেরত দেওয়া হবে।

প্রসঙ্গত, সরকার ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে বিভিন্নহারে উৎসে কর হিসাবে অগ্রিম আয়কর কেটে নেয়। এতে দেখা যায়, বছর শেষে যে পরিমান আয়কর দিতে হতো তারচেয়ে বেশি কর আগেই কেটে নেওয়া হয়েছে। অতিরিক্ত হিসাবে যে কর কেটে রাখা হয়েছে সে টাকা ফেরত দেওয়া হবে। আর যদি আয়করের তুলনায় কম কাটা হয় সে টাকাই পরিশোধ করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন