হ্রাসকৃত হারে আর আয়কর সুবিধা নয়: এনবিআর চেয়ারম্যান

হ্রাসকৃত হারে আর আয়কর সুবিধা নয়: এনবিআর চেয়ারম্যান

হ্রাসকৃত হারে আর কোনো প্রতিষ্ঠানকে আয়কর সুবিধা দেওয়া হবে না। সবাইকে স্ট্যান্ডার্ড হারে আয়কর প্রদান করতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এনবিআর ভবনে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এ কথা বলেন।

তিনি বলেন, প্রতিষ্ঠানের কর হার কমানোর বিষয়ে কোনো ছাড় নয়। চলতি অর্থবছরে যেসব প্রতিষ্ঠান হ্রাসকৃত হারে আয়কর দিচ্ছে আগামী অর্থবছর থেকে সেটির মেয়াদ আর বাড়ছে না, এটি নিশ্চিত।

তবে এনবিআর চেয়ারম্যানের এ ধরনের বক্তব্যের বিরোধিতা করে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। তারা আগামী আরো পাঁচ বছরের জন্য হ্রাসকৃত ১৫ শতাংশ হারে আয়কর সুবিধা অব্যাহত রাখার দাবি জানায়।

তারা বলছে, বর্তমানে টেক্সটাইল মিলগুলো বড় ধরনের লোকসানের মুখে রয়েছে। এ অবস্থায় কর হার বাড়ানো হলে তাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে পড়বে। একই সঙ্গে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ, চোরাকারবারি বন্ধের দাবি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন