শেভ করতেও গুণতে হবে বেশি টাকা

শেভ করতেও গুণতে হবে বেশি টাকা

সেলুন কিংবা ব্যক্তি পর্যায়ে মানুষ নিজেকে পরিপাটি করতে ব্লেডের মাধ্যমে শেভ করে থাকেন। আগামী ১ জুলাই থেকে ব্লেড কিনতেও গুণতে হবে বেশি টাকা।

সোমবার প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, ব্লেড এর উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৫ শতাংশের পরিবর্তে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ৭ লক্ষ ৯০ হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন