চলমান সংকট নিয়ে আলোচনার জন্য এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে বৈঠক করবেন অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ। বৈঠকের জন্য তিনি পরিষদের নেতাদের ডাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এনবিআর সংস্কার ও চলমান সংকট নিয়ে বৃহস্পতিবার অর্থ উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অর্থসচিব নাজমা মোবারেক, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ এনবিআরের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত এনবিআরের একজন সদস্য আমার দেশকে জানা,অর্থ উপদেষ্টা আলোচনার জন্য ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে ডাকবেন। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরে লাগাতর আন্দোলন কর্মসূচি পালন করে আসছে। আগামী শনিবারের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে রোববার থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে তারা। একইসঙ্গে মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করবে তারা।
এরই মধ্যে আলোচনায় অংশ নেয়ার ব্যাপারে অর্থ উপদেষ্টা ইতিবাচক মনোভাব পোষণ করেছেন বলে বৈঠকে উপস্থিত একজন সদস্য জানান
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

