এনবিআর চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা ঐক্য পরিষদের

এনবিআর চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা ঐক্য পরিষদের

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বৃহস্পতিবার পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, চেয়ারম্যান পদ থেকে অপসারণ না করায় এনবিআর ভবনে আবদুর রহমান খানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনায় কাউকে নিয়েগ দেয়ারও দাবি জানিয়েছে পরিষদ।

এর আগে ২৯ মের মধ্যে চেয়ারম্যাকে অপসারণে আল্টিমেটাম দিয়েছিল সংগঠনটি। সে সময় পেরিয়ে যাওয়ার পরও অপসাারণ না করায় অবাঞ্ছিতের ঘোষণা দিল পরিষদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন