এনবিআর সংকট : অর্থ উপদেষ্টার নির্দেশের অপেক্ষা

এনবিআর সংকট : অর্থ উপদেষ্টার নির্দেশের অপেক্ষা

এনবিআর সংকট নিরসনে অর্থ উপদেষ্টার নির্দেশের অপেক্ষায় রয়েছেন কর্মকর্তা-কর্মচারিরা। এনবিআরের প্রধান ফটক বন্ধ করে দেয়ায় এনবিআরের কর্মকর্তা-কর্মচারিসহ সেবা প্রার্থীদের কেউ ভেতরে প্রবেশ করতে পারছে না। ভেতরে প্রবেশ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তারা। পরিস্থিতি পর্যবেক্ষণে এনবিআরের সদস্যরা প্রধান ফটকের সামনে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

পরিস্থিতির বিষয়টি চেয়ারম্যান আবদুর রহমান খানকে অবহিত করেন এনবিআরের সদস্যরা। চেয়ারম্যান তাদের বলেন, এ বিষয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন।

এদিকে রাজস্ব ভবনে ঢুকতে না পারায় প্রধান ফটকের বাইরে এবং ভবনের ভেতরে অবস্থাকারীরা ম্যাট বিছিয়ে বসে পড়েছেন। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন