আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাম্পের পাল্টা শুল্কে ব্যবসায়ীরা চিন্তিত: আইসিসিবি সভাপতি

অর্থনৈতিক রিপোর্টার

ট্রাম্পের পাল্টা শুল্কে ব্যবসায়ীরা চিন্তিত: আইসিসিবি সভাপতি

ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়ে দেশের ব্যবসায়ীরা চিন্তিত বলে উল্লেখ করেছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান।

সোমবার এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান।

বিজ্ঞাপন

মাহবুবুর রহমান বলেন, এই পরিস্থিতিতে সরকার ঠিক পথেই এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি দর-কষাকষি করতে হবে, নিছক চিঠিপত্র আদান–প্রদান করে হবে না। সরকারকে এ বিষয়ে একটি টাস্কফোর্স গঠন করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিসি বাংলাদেশের সহসভাপতি নাসের এজাজ বিজয়, পর্ষদ সদস্য কামরান টি রহমান, আবদুল হাই সরকার, ফজলুল হক, সিমিন রহমান, ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ প্রমুখ।

গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। সেই ঘোষণায় জানা যায়, বাংলাদেশের পণ্যেও ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এ ঘটনার পর বাংলাদেশের পক্ষ থেকে কী করা যায়, তা নিয়ে সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষ সচেষ্ট হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন