প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান

শুল্ক ছাড়াই আমদানি করা যাবে বৈদ্যুতিক স্কুল বাস

স্টাফ রিপোর্টার

শুল্ক ছাড়াই আমদানি করা যাবে বৈদ্যুতিক স্কুল বাস

শুল্ক ছাড়াই বৈদ্যুতিক স্কুল বাস আমদানি করা যাবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, গণপরিবহনে জ্বালানি খরচ কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে শুল্ক মওকুফের এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরিই এ ব্যাপারে এসআরও জারি করা হবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবহন খাতের কয়েকটি সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট সভায় এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, পরিবহন খাতে জ্বালানির ব্যবহার কমাতে চায় সরকার। প্রথম ধাপ হিসেবে শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন জাতীয় বাজেটের জন্য অপেক্ষা না করেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। ইলেট্রনিক ভিহেইকল (বৈদ্যুতিক যানবাহন) খাতে বাজেটে অনেক পরিবর্তন আসবে, তবে এই উদ্যোগের জন্য আমরা অপেক্ষা করবো না। খুব শিগগিরই শুল্ক অব্যাহতি দিতে এসআরও জারি করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন