বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

জ্বালানি খাতের নিরাপত্তায় বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট' এর আওতায় এ ঋণ অনুমোদন দিয়েছে সংস্থাটি।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে বিশ্ববাজারে এলএনজি সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবং দাম বাড়ছে। আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরশীল হওয়ায় বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে রয়েছে। স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সচল থাকবে, যা শিল্পায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখবে।

বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অর্থায়নের মাধ্যমে পেট্রোবাংলা সাশ্রয়ী মূল্যে এবং দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে এলএনজি আমদানি করতে পারবে। এটি স্পট মার্কেটের অস্থিরতা থেকে অর্থনীতিকে সুরক্ষা দেবে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন