লক্ষ্য কর জাল বৃদ্ধি

সারা দেশে তাৎক্ষণিক মূল্যায়ন কার্যক্রম শুরু এনবিআরের

সারা দেশে তাৎক্ষণিক মূল্যায়ন কার্যক্রম শুরু এনবিআরের

কর প্রদান ব্যবস্থাকে সহজ করে করদাতার দোরগোড়ায় পৌঁছে দিয়ে কর জাল (টেক্স নেট) সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড সারাদেশে তাৎক্ষণিক মূল্যায়ন (Spot Assessment) কার্যক্রম শুরু করেছে।

যে সকল করদাতার করযোগ্য আয় এবং রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে অথচ আয়কর রিটার্ন দাখিল করছেন না, তাদের ব্যবসাস্থলে উপস্থিত হয়ে সরাসরি সেবাপ্রদান করে সহজে রিটার্ন গ্রহণ করার জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কার্যক্রম নতুন করদাতাদের স্বতঃস্ফূর্তভাবে আয়কর প্রদান করতে উৎসাহিত করছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন কর অঞ্চল এই কার্যক্রম শুরু করেছে যা ব্যবসায়ী, পেশাজীবী এবং সাধারণ জনগণের মধ্যে কর সচেতনতা বৃদ্ধি এবং কর প্রদানের সং

এতে আরও বলা হয়েছে, বর্তমানে কর অঞ্চলসমূহ দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সক্রিয়ভাবে Spot Assessment পরিচালনা নতুন করে শুরু করেছে। কর কমিশনারগণ নিজ নিজ অধিক্ষেত্রে এই কার্যক্রম তদারকি করছেন এবং নির্ধারিত স্থানে ক্যাম্প স্থাপন করে, ব্যবসায়ী, পেশাজীবী এবং সাধারণ করদাতাগণকে সরাসরি অনলাইনে রিটার্ন পূরণে সহায়তা প্রদান করে আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা নিচ্ছেন। একইসাথে, করদাতাগণ প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে আয়কর সংক্রান্ত জটিলতা নিরসনের সুযোগ পাচ্ছেন।

Spot Assessment কার্যক্রম সফল করতে দেশের সকল ব্যবসায়ী সংগঠন, চেম্বার অব কমার্স, ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তি এবং করদাতাদের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা প্রদানের জন্য বিনীত আহ্বান জানিয়েছে এনবিআর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন