ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার সম্ভাবনা কমে যাওয়ার প্রেক্ষাপটে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৯০ ডলার ছাড়িয়ে গেছে।

অপরিশোধিত তেলের দামই বিশ্ববাজারে তেলের দামের সূচক হিসেবে বিবেচিত হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবারও তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা কমে যাওয়ায় মূল্যস্ফীতি আবারও বাড়তে পারে- এমন আশঙ্কা জোরালো হয়েছে।

গত এক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে। চলতি মাসের শুরুতে হোয়াইট হাউস থেকে আশাবাদী বক্তব্য দেওয়া হলেও, গুরুত্বপূর্ণ এই জলপথের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান এখনো একটি সমঝোতায় পৌঁছানো থেকে অনেক দূরে রয়েছে।

বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালির মধ্য দিয়ে পরিবাহিত হয়, যেখানে যুদ্ধের কারণে বর্তমানে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন