আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুদহার কমানোর সভা স্থগিত করলো বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

সুদহার কমানোর সভা স্থগিত করলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান দায়িত্ব নেওয়ার পর নীতি সুদহার কমানোর পরিকল্পনা নিয়েছেন। এ লক্ষ্যে আজ বুধবার বেলা ১২টায় বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির (এমপিসি) বৈঠক ডাকা হয়েছিল। তবে হঠাৎ করে সভাটি স্থগিত করা হয়েছে।

জানা গেছে, প্রথম ধাপে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার ৫০ ভিত্তি পয়েন্ট (বেসিস পয়েন্ট) কমানোর প্রস্তাব দিয়েছেন গভর্নর মোস্তাকুর রহমান। এর ফলে ব্যাংকঋণের সুদহার কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের সাত সদস্যবিশিষ্ট মুদ্রানীতি কমিটি । কমিটির চেয়ারম্যান গভর্নর মোস্তাকুর রহমান। অন্যান্য সদস্যরা হলেন— ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, প্রধান অর্থনীতিবিদ মো. আখতার হোসেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফেরদৌসী নাহার এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের। এছাড়া পরিচালনা পর্ষদ কর্তৃক মনোনীত একমাত্র সদস্য হলেন সাদিক আহমেদ। জানা গেছে, তিনি মুদ্রানীতি কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।

সর্বশেষ গত মাসে মুদ্রানীতি ঘোষণা করেছেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর। তিনি নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রেখেছিলেন। এই ১০ শতাংশ নীতি সুদহার ২০২৪ সালের অক্টোবর থেকে অপরিবর্তিত রয়েছে। দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ২০২৪ সালের আগস্টের পর তিন দফায় নীতি সুদহার বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছিল। গত নভেম্বরে মূল্যস্ফীতি ১১ দশমিক ৩৮ শতাংশে উঠলেও পরে তা কিছুটা কমে জানুয়ারিতে আট দশমিক ৫৮ শতাংশে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন