আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও শান্তা হোল্ডিংস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

আমার দেশ অনলাইন

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও শান্তা হোল্ডিংস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং শান্তা হোল্ডিংস লিমিটেডের মধ্যে বুধবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় বর্তমান ইকবাল টাওয়ার থেকে সরিয়ে আধুনিক, পরিবেশবান্ধব ও ঢাকা শহরের সর্বোচ্চ টাওয়ার (৪০ তলা) শান্তা পিনাকল ভবনে স্থানান্তরিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নূরুল আলম, সিজিআইএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ, শান্তা হোল্ডিংস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন এম. হাবিবুল বাসিত, চিফ এক্সিকিউটিভ অফিসার, এম. আনিসুল হক, এক্সিকিউটিভ ডিরেক্টর, গ্রুপ ফাইন্যান্স মোহাম্মদ শিহাব আহমেদ, চিফ সেলস অফিসারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন

ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ বলেন, রাজধানীর সর্বাধুনিক ও সর্বোচ্চ ইমারতে প্রিমিয়ার ব্যাংকের এই স্থানান্তর ব্যাংকটির বিবর্তনে একটি অতি উল্লেখযোগ্য পদক্ষেপ যা ব্যাংকটির জন্যে একটি মাইলফলক হয়ে থাকবে।

নতুন প্রধান কার্যালয় পিনাকলে উন্নত অবকাঠামো, সম্প্রসারিত কর্মপরিসর এবং আধুনিক সুবিধা ব্যাংকের গ্রাহক ও অংশীজনদের জন্য আরও দ্রুত, কার্যকর ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...