বিদেশে শিক্ষা, চিকিৎসা ও ভিসাসহ আরো কয়েকটি খাতের ফি পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফরম ব্যবহার করে অর্থ পাঠাতে পারবে ব্যাংকগুলো। আগে ব্যাংকগুলো নিজস্ব নামে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে এ ধরনের খরচ পাঠাতে পারত। রোববার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক বলেছে, আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফরম ব্যবহার করে অনুমোদিত রেমিট্যান্স প্রেরণের অনুমতি ব্যাংকগুলোকে প্রদান করা হয়েছে। এ কার্ড প্ল্যাটফরমের মাধ্যমে কতিপয় খাতে রেমিট্যান্স প্রেরণ করা যাবে, যার মধ্যে রয়েছে— সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত ব্যয়, বিদেশে পড়াশোনার ব্যয়, ভিসা ফি, বিদেশে প্রশিক্ষণের নিবন্ধন ফি, চিকিৎসাসংক্রান্ত ব্যয় ইত্যাদি।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফরম একটি বিকল্প রেমিট্যান্স চ্যানেল হিসেবে কাজ করবে। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগ। এ কার্ড চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানো হলে খরচ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

